নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ প্রিন্ট ২১৩ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানটি ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৩ পয়সা।
গত বছর একই সময়ে যার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮৩ পয়সা।
এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা।
আগের বছর একই সময়ে যার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩৭ পয়সা।
আগের বছর একই সময়ে যার শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৭ টাকা ৯০ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩০ টাকা ৬১ পয়সা।
গত বছর একই সময়ে যার শেয়ারপ্রতি কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২৮ টাকা ৫৮ পয়সা।
Posted ০২:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com