|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

শুক্রবার, ১০ মার্চ ২০২৩   প্রিন্ট   ২৭৪ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

সপ্তাহের শুরুতে ইউনিয়ন ক্যাপিটালের উদ্বোধনী দর ছিল ৯ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭ টাকা ৫০ পয়সা।

আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ১৬.৬৭ শতাংশ।

সপ্তাহজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে মুন্নু এগ্রোর। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৬.০১ শতাংশ।

বিদায়ী তৃতীয় সর্বোচ্চ দর কমেছে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডর। বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানটির দর কমেছে ৫.৮০ শতাংশ।

আলোচ্য সপ্তাহে চতুর্থ সর্বোচ্চ দর কমেছে এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের। বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানটির দর কমেছে ৫.১৯ শতাংশ।

সপ্তাহটিতে চতুর্থ সর্বোচ্চ দর কমেছে এআইবিএল মুদারাব পারপেচ্যুয়াল বন্ডের। বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানটির দর কমেছে ৩.৯২ শতাংশ।

এরপর সর্বোচ্চ দর কমেছে এম্বি ফার্মার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩.৯১ শতাংশ।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে- ফাস ফাইন্যান্সের ৩.৫৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৩.২৮ শতাংশ, বিকন ফার্মার ২.৭২ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২.৫২ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com