নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ২১ জুন ২০২৩ প্রিন্ট ২৬৬ বার পঠিত
আজ ২১ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেমিনি সি ফুড লিমিটেডের। আজ কোম্পানিটির ২৭ কোটি ২১ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার টাকার।
১২ কোটি ৭৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে মেঘনা লাইফ ইন্সুরেন্স লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইয়াকিন পলিমার, পেপার প্রসেসিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ট্রাস্ট ইসলামী লাইফ লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মা এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Posted ০৪:১৭ অপরাহ্ণ | বুধবার, ২১ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন