নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ প্রিন্ট ১৫০ বার পঠিত
অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই
(ঢাকা স্টক এক্সচেঞ্জ)। কোম্পানিগুলো হলো- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শ্যামপুর সুগার এবং আজিজ পাইপস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি এ ৩ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানি ৩টিকে ডিএসই একটি তদন্ত নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি ৩টি জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
শ্যামপুর সুগার মিলস: কোম্পানিটির গত ০৭ জুলাই শেয়ার দর ছিল ১১২ টাকা ৫০ পয়সা। ১৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১২২ টাকা ৮০ পয়সা উন্নীত হয়েছে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড: কোম্পানিটির গত ১১ জুলাই, ২০২৩ শেয়ার দর ছিল ১১ টাকা ১০ পয়সা। ১৬ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়েছে।
আজিজ পাইপস: কোম্পানিটির গত ১৩ জুলাই, ২০২৩ শেয়ার দর ছিল ১১০ টাকা ৬০ পয়সা। ১৬ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১১০ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ০৪:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com