বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইউএস ট্রেড শো-২০১৯-এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

শুক্রবার, ১৫ মার্চ ২০১৯   প্রিন্ট   ১৪১০ বার পঠিত

ইউএস ট্রেড শো-২০১৯-এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

‘ইউএস ট্রেড শো-২০১৯’-এ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্টল বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উদ্বোধন করা হয়। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি,এমপি ফিতা কেটে এই স্টল উদ্বোধন করেন।

এ সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এর সভাপতি মো. নুরুল ইসলামসহ দূতাবাসের কর্মকর্তা, ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের স্টল থেকে আমদানি, রপ্তানি ও রেমিট্যান্স, ট্রাভেল কার্ড, ভিসা ডেভিট ও খিদমাহ ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, এমক্যাশ, আই-ব্যাংকিংসহ আমানত ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য দর্শনার্থীদের জানানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ০১:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com