বিবিএনিউজ.নেট
শুক্রবার, ১৫ মার্চ ২০১৯ প্রিন্ট ১৫০৯ বার পঠিত
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া ২৬তম ইউএস ট্রেড শোতে অংশগ্রহণ করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। প্রদর্শনী উদ্বোধনের পর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার প্রিমিয়ার ব্যাংক স্টল পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী; এক্সিকিউটিভ ডিরেক্টর নাজিমুলস্নাহ চৌধুরী, কার্ড বিভাগের প্রধান ওমর ফারুক ভুঁইয়া; কার্ড বিজনেস্ প্রধান মামুন রশিদ; ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশনস প্রধান মো. তারেক উদ্দিন। তিন দিনব্যাপী (১৪-১৬ মার্চ) এ প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (আমচেম) ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে প্রদর্শনী।
Posted ০৩:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com