|

Advertisement
×

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ১৩ বার পঠিত

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমান হ্যাপি, ঘিওর উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জনি এবং যুবলীগ নেতা মো. আবুল বাশারের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, ফারহানা রহমান হ্যাপির নামে ১ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তার নামে অর্জিত সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ সংগ্রহ এবং এসব সম্পদের আয়ের উৎসের বৈধতা যাচাই করতে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর প্রায় সাড়ে ১১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই সময় তার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ২২টি ব্যাংক হিসাবে ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি।

এদিকে ঘিওর উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জনির নামে ৬৯ লাখ ৯৪ হাজার ১৮৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। তার স্থাবর ও অস্থাবর সম্পদের পূর্ণাঙ্গ হিসাব বের করতে দুদক আইনের সংশ্লিষ্ট ধারায় একই আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে যুবলীগ নেতা মো. আবুল বাশারের বিরুদ্ধে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত অবৈধ বালু ব্যবসা, দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে তার মালিকানাধীন ১৪টি ব্যাংক হিসাবে মোট ৮৬ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৪৪৯ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে, আবুল বাশারের নামে আরও বেনামে স্থাবর ও অস্থাবর সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। এসব সম্পদের প্রকৃত মালিকানা, উৎস ও বৈধতা যাচাই করতে তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক জানিয়েছে, সম্পদ বিবরণী পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘোষিত সম্পদ, আয় ও ব্যয়ের তথ্য যাচাই-বাছাই করা হবে। অনুসন্ধানে অনিয়ম বা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ০৯:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com