|

Advertisement
×

ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন

বুধবার, ২৩ আগস্ট ২০২৩   প্রিন্ট   ২৯১ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ২৩ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৭ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ই-জেনারেশন, সোনালী পেপার এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। আজ এই ৩ কোম্পানির লেনদেন হয়েছে ১২ কোটি ২৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৩২ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ই-জেনারেশনের ৪ কোটি ৮০ লাখ ২৬ হাজার, সোনালী পেপারের ৪ কোটি ৭ লাখ ৮২ হাজার এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩ কোটি ৪১ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ২ কোটি ৭৬ লাখ ৮২ হাজার, সি পার্ল হোটেলের ১ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার, অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১ কোটি ৬০ লাখ ৩০ হাজার, ইস্টার্ন ব্যাংকের ১ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার, ইনট্রাকো রিফিউলিংয়ের ১ কোটি ৪৬ লাখ ১ হাজার এবং বিকন ফার্মার ৮৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:১০ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com