নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ প্রিন্ট ২২৪ বার পঠিত
আজ ৩১ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, অ্যামারেল্ড অয়েল এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। আজ এই ৩ কোম্পানির লেনদেন হয়ে২ে৩ কোটি ৬৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৫৬ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সি পার্ল হোটেলের ১০ কোটি ৮৪ লাখ ৮০ হাজার, অ্যামারেল্ড অয়েলের ৭ কোটি ৭২ লাখ ৯ হাজার এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ১২ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ৪ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার, বেক্সিমকোর ৩ কোটি ৪৮ লাখ ৬ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৯৩ লাখ ১৩ হাজার, এডিএন টেলিকমের ১ কোটি ৪৮ লাখ ১৬ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৬ লাখ ৪৮ হাজার, রেনেটা লিমিটেডের ৪৮ লাখ ৬৫ হাজার এবং ড্যাফোডিল কম্পিউটার্সের ৪১ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৩:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন