নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ প্রিন্ট ৫৯১ বার পঠিত
আজ ০৪ অক্টোবর র ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এ্যাপেক্স ফুডস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন এ্যাপেক্স ফুডসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২৯ টাকা ৮০ পয়সা বা ৪.৮৯ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর কমেছে ৪.৮৯ শতাংশ। আর ৩.৮৮ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, এমারেল্ড অয়েল, আজিজ পাইপস, ন্যাশনাল টি কোম্পানি, আলিফ ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ এবং ইনট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
Posted ০৩:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন