|

Advertisement
×

ফিলিস্তিনিদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে বাংলাদেশ শান্তি পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শনিবার, ১৪ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ৪৭১ বার পঠিত

ফিলিস্তিনিদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে বাংলাদেশ শান্তি পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনিদের উপর ইহুদীবাদী ইসরাইলী আগ্রাসন বন্ধ, নির্বিচারে ফিলিস্তিনি জনগনকে হত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ শান্তি পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু।

সমাবেশে বাংলাদেশ শান্তি পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টির সভাপতি জনাব রাশেদ খান মেনন এম.পি, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এম.পি, প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন, শান্তি পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক এম. এম. আকাশ, শওকত হোসেন ও ন্যাপ নেতা ইসমাইল হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সম্পাদক মন্ডলীর সদস্য মোস্তফা আলমগীর রতন ও আশরাফুল হক ঝন্টু।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনিরা তাদের আবাসভূমি থেকে বিতাড়িত। দখলদার বর্বর ইসরাইলী বাহিনী কর্তৃক নির্বিচারে সাধারণ মানুষের হত্যাকে বক্তারা ধিক্কার ও নিন্দা জানান।

বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে মার্কিন সাম্রাজ্যবাদ দখলদার ইসরাইলকে মদদ দিতে সামরিক সমরাস্ত্র প্রদান ও সহযোগিতাকে তীব্রভাবে প্রতিবাদ জানান। বক্তারা জাতিসংঘকে স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র স্বীকৃতি প্রদানের জোর দাবী জানান। বক্তারা আরো বলেন স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র ঘোষণায় এই সমস্যার একমাত্র সমাধান। সমাবেশে প্রেসিডিয়াম সদস্য, সম্পাদক মন্ডলী, কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে শেষে একটি বিক্ষভ মিছিল অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com