সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক :

সোমবার, ১৬ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ২০২ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

আজ ১৬ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে ৯.৩৫ শতাংশ। আর ৮.৭৮ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ইস্টার্ন লুব্রিকেন্টস, লিবরা ইনফিউশন, রেনউইক যজ্ঞেস্বর, সেন্ট্রাল ফার্মা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

Facebook Comments Box
×

Posted ০৩:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com