বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ প্রিন্ট ২৮২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ১৯ অক্টোবর র ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন এ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২৯ টাকা ২০ পয়সা বা ৯.৩৫ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইমাম বাটনের শেয়ারদর কমেছে ৮.০৬ শতাংশ। আর ৪.৭২ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, ইনটেচ, খুলনা প্রিন্টিং, ড্যাফোডিল কম্পিউটার্স, এমবি ফার্মা, জিকিউ বলপেন এবং জেএমআই হসপিটাল।
Posted ০৩:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন