সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

নিজস্ব প্রতিবেদক :

বুধবার, ২৫ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ১৭৬ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

আজ ২৫ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট লিমিটেড শেয়ারদর বেড়েছে ৮.৭২ শতাংশ। আর ৭.৬৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মনোস্পুল পেপার, প্রিমিয়ার ব্যাংক, লিবরা ইনফিউশন, এমবি ফার্মা এবং সেনা কল্যান ইন্সুরেন্স অ্যান্ড কোম্পানি লিমিটেড।

 

 

Facebook Comments Box
×

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com