নিজস্ব প্রতিবেদক :
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ প্রিন্ট ২৬৩ বার পঠিত
আজ ৩০ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। আজ কোম্পানিটির ২৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৬১ লাখ টাকার। ২০ কোটি ৪৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জেমিনি সি ফুড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফু ওয়াং ফুড, সোনালী আঁশ, সিভিও পেট্রোকেমিক্যাল, সি পার্ল রিসোর্ট, দেশবন্ধু পলিমার, খান ব্রাদার্স এবং শমরিতা হসপিটাল লিমিটেড।
Posted ০৫:৪৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন