সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে মেঘনা সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ১৬৭ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে মেঘনা সিমেন্ট

আজ ৩১ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন মেঘনা সিমেন্ট মিলসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর বেড়েছে ৯.৯০ শতাংশ। আর ৯.৮৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, সেনা কল্যান ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, খুলনা প্রিন্টিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

 

 

Facebook Comments Box
×

Posted ০৩:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com