|

Advertisement
×

এগ্রো অর্গানিকার কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ২৪১ বার পঠিত

এগ্রো অর্গানিকার কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

এসএমই খাতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা এগ্রো অর্গানিকার কিউআইও (কোয়ালিফায়েড ইনভেস্টর অফার) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিএসইসির সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায, কোম্পানিটির কিউআইও আবেদন জমা দেয়া যাবে আগামী ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

এর আগে, নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৭০তম কমিশন সভায় বুধবার (৩১ মে) এইঅনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি অধিগ্রহণ, কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

চলতি অর্থবছরের জুলাই ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৮ পয়সায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com