|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুডস

শনিবার, ০৪ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ১৯৪ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুডস

বিদায়ী সপ্তাহে (২৯ অক্টোবর-০২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯৬ লাখ ১৩ হাজার ৩২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৭ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৮০ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এমারেন্ড ওয়েল লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭১ লাখ ৯২ হাজার ৩৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৪৮ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল রিসোর্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৮ লাখ ১৭ হাজার ৫৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩৫ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ৯১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭৮ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা, সমরিতা হাসপাতালের ৬৯ কোটি ২২ লাখ টাকার, সোনালী আঁশের ৬৪ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকার, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৪৬ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৪৪ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকার এবং বিচ হ্যাচারির ৪০ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com