নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২১৩ বার পঠিত
এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ের ৪০ শতাংশ শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেয়ার অধিগ্রহণের জন্য কোম্পানির পর্ষদ ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে। এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ের শেয়ার অধিগ্রহণের পর এডিএন টেলিকম কোম্পানিটির ৪০-৮০ শতাংশ মালিকানা হবে। এর ফলে ইন্টারন্যাশনাল গেটওয়ে কোম্পানিটির সহযোগী কোম্পানিতে পরিণত হবে।
এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বিটিআরসি থেকে লাইসেন্স পেয়েছে।
Posted ০১:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন