নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২৪৪ বার পঠিত
আজ ২১ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শমরিতা হসপিটাল লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন শমরিতা হসপিটালের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৬.৫৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এপেক্স ফুডসের শেয়ারদর কমেছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৫.৩৬ শতাংশ।
আর ২ টাকা ৩০ পয়সা বা ৫.৩৪ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্সুরেন্স।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নাভানা সিএনজি, নর্দান ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, জেমিনি সী ফুড, ইউনিয়ন ইন্সুরেন্স, ওরিয়ন ইনফিউশন ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।
Posted ১০:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন