নিজস্ব প্রতিবেদক :
বুধবার, ২২ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২৭৪ বার পঠিত
আজ ২২ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা বা ৯.০৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা বা ৮.৯৭ শতাংশ।
আর ৪৩ টাকা বা ৮.৭৫ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্যাসিফিক ডেনিমস, আজিজ পাইপস, ইভিন্স টেক্সটাইল, লিবরা ইনফিউশন, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, এমবি ফার্মা এবং শমরিতা হসপিটাল লিমিটেড।
Posted ০৫:২৮ অপরাহ্ণ | বুধবার, ২২ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন