নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২৭৭ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামী ২৬ ও ২৭ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। কোম্পানি ২টি হলো- ওয়াটা কেমিক্যাল ও পদ্মা অয়েল। রেকর্ড আমান ফিড, সোনারগাঁও টেক্সটাইল ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড রেকর্ড ডেটের কারণে আগামী ২৮ নভেম্বর এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ টাকা ৫৮ পয়সা।
আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ২৪ টাকা ৪৭ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০৩ টাকা ৪৬ পয়সা।
আগামী ৬ জানুয়ারি ২০২৪ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ওয়াটা কেমিক্যাল লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩ পয়সা।
যা আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ১০ পয়সা।
৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৫১ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
Posted ০৫:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন