|

Advertisement
×

আরএকে সিরামিকসের বন্ধ ইউনিট উৎপাদনে ফিরেছে

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২২৭ বার পঠিত

আরএকে সিরামিকসের বন্ধ ইউনিট উৎপাদনে ফিরেছে

শেয়ারবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসের বন্ধ ইউনিট উৎপাদনে ফিরেছে। উৎপাদন লাইন -১ প্রয়োজনীয় মেরামতশেষে উৎপাদনে ফিরেছে কোম্পানিটি।

গত ৯ আগস্ট থেকে কোম্পানিটির উৎপাদন লাইন -১ মেরামত কাজের জন্য বন্ধ ছিল। তবে এসময় সচল ছিল কোম্পানিটির বাকি তিনটি উৎপাদন লাইন।

রোববার (২৬ নভেম্বর) কোম্পানিটি মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে উৎপাদনকেন্দ্রটি চালু হওয়ার বিষয়টি জানায়।

কোম্পানিটি জানিয়েছে এবার মেরামত কাজের জন্য ২ মাস বন্ধ রাখা হবে কোম্পানিটির টাইলস উৎপাদন লাইন –২।

তবে চালু থাকবে উৎপাদন লাইন ১, ৩ ও ৪।

কোম্পানিটি জানিয়েছে আজ (২৬ নভেম্বর) থেকেই বন্ধ রাখা হবে এই উৎপাদন লাইন-২।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com