|

Advertisement
×

ব্লক মার্কেটে ৫০ কোম্পানির শেয়ার লেনদেন

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৫৩ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ৩০ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২২ কোটি ২৬ লাখ টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- এমারেল্ড ওয়েল, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৯৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৪.৮৭ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে এমারেল্ড অয়েলের ৪ কোটি ৭৭ লাখ ১৯ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার, কেডিএস এক্সেসরিজের ১ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার এবং ইনফরমেশন সার্ভিসেসের ১ কোটি ৮৫ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ১ কোটি ৮২ লাখ ৯২ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৮২ লাখ ৯১ হাজার, একমি পেস্টিসাইডসের ১ কোটি ৭৫ লাখ ২৬ হাজার, দেশবন্ধু পলিমারের ৪৮ লাখ ৪৩ হাজার, একমি ল্যাবরটরিজের ৪৪ লাখ ৬০ হাজার এবং ব্রাক ব্যাংকের ৪১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com