নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৫০ বার পঠিত
আজ ০৭ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ইভিন্স টেক্সটাইলের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৪.৭৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ারদর কমেছে ৫৩ টাকা ৫০ পয়সা বা ৩.৫৯ শতাংশ।
আর ৬ টাকা ৫০ পযসা বা ৩.৪৮ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শামপুর সুগার মিলস।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্সুরেন্স, ইমাম বাটন, ইউনিয়ন ইন্সুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এমারেল্ড ওয়েল এবং ক্রাউন সিমেন্ট পিএলসি।
Posted ০৭:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন