|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস

শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৮৫ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস

বিদায়ী সপ্তাহে (০৩-০৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩২.৬৭ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৩২ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ১৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০০ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৪২ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার ৮৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩৪ শতাংশ। এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ৬৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকার, এমারেন্ড ওয়েলের ৬৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ৬১ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার, সী পার্ল রিসোর্টের ৫৪ কোটি ১১ লাখ ২০ হাজার টাকার, এস কে ট্রিমসের ৫২ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকার, প্যাসেফিক ডেনিমসের ৫১ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার এবং মুন্নু সিরামিকের ৫০ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com