নিজস্ব প্রতিবেদক :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৪৪ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল মেঘনা পেট্রোলিয়মের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা ৪৮ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২৯ টাকা ২৫ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯৮ টাকা ৯৪ পয়সা।
আগামী ১৩ জানুয়ারি, ২০২৪ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ০৩:০২ অপরাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন