|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৬২ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

আজ ১০ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ফান্ডটির শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ।

আর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফু-ওয়াং সিরামিক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, ইন্দো বাংলা ফার্মা, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ডমিনেজ স্টিল এবং এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২৭ অপরাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com