|

Advertisement
×

ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৩৩ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ১১ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৫৭ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- সী পার্ল রিসোর্ট, স্কয়ার ফার্মা এবং একমি পেস্টিসাইড।

আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৪.৫৮ শতাংশ।

 

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সী পার্ল রিসোর্টের ২০ কোটি ৬৭ লাখ ২৯ হাজার, স্কয়ার ফার্মার ১৩ কোটি ৩৪ লাখ ২৬ হাজার এবং একমি পেস্টিসাইডের ৩ কোটি ১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রাক ব্যাংকের ২ কোটি ২৩ লাখ ৬৭ হাজার, এমারেল্ড ওয়েলের ১ কোটি ৪৭ লাখ ৪ হাজার, লাফার্জ হোলসিমের ১ কোটি ২৩ লাখ ৫২ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১ কোটি ১০ লাখ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৯৩ লাখ ৮৭ হাজার এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:২৪ অপরাহ্ণ | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com