|

Advertisement
×

ব্লক মার্কেটে ৬৫ কোম্পানির শেয়ার লেনদেন

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৪৫ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ১৪ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৫ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে মোট ২৬ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির। এগুলো হলো- ওরিয়ন ইনফিউন ফার্মা, স্কয়ার ফার্মা, এমারেল্ড অয়েল, লাফার্জহোলসিম এবং একমি পেস্টিসাইডস লিমিটেড।

আজ এই ৫ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২৫ লাখ ৫৮ হাজার টাকা। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৯.৮৭ শতাংশ।

জানা গেছে, এই ৫ কোম্পানির মধ্যে- ওরিয়ন ফার্মার ৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৩ কোটি ৯২ লাখ ২১ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ৩ হাজার, লাফার্জহোলসিমের ১ কোটি ৪৪ লাখ ৩১ হাজার টাকা এবং একমি পেস্টিসাইডসের ১ কোটি ৪২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ১ কোটি ৬ লাখ ২২ হাজার টাকা, এএফসি এগ্রোর ৭৯ লাখ ২ হাজার টাকা, ফাইন ফুডসের ৭১ লাখ ৫০ হাজার টাকা, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৬৭ রাখ ৫৮ হাজার টাকা, বেক্সিমকোর ৬২ লাখ ৭৬ হাজার টাকা, প্রিমিয়ার সিমেন্টের ৬১ লাখ ৪৮ হাজার টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৫৭ রাখ ৩৮ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৫৬ লাখ ৪১ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৫৪ লাখ ৫১ হাজার টাকা এবং জিএসপি ফাইন্যান্সের ৫৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com