|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং

সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৫৩ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং

আজ ১৮ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৬.০১ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩ টাকা ৮০ পয়সা বা ৫.৮৩ শতাংশ।

আর ৪৩ টাকা ৩০ পয়সা বা ৫.১১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে- ডেল্টা স্পিনার্সের ৪.৪৪ শতাংশ, লিবরা ইনফিউশনের ৪.৩৭ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৩.৭৮ শতাংশ, জেমিনি সি ফুডসের ৩.৭৪ শতাংশ, ফ’-ওয়াং ফুডসের ৩.১৩ শতাংশ, খান ব্রাদার্সের ২.৯৭ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের ২.৯৩ শতাংশ।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com