|

Advertisement
×

ডিএসইর লেনদেনো শীর্ষে ওরিয়ন ইনফিউশন

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৩০ বার পঠিত

ডিএসইর লেনদেনো শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আজ ১৯ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ কোম্পানিটির ২৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৬ লাখ ৯১ হাজার টাকার।

২৪ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল হোটেল।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক এক্সেসরিজের ২৪ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার টাকা, প্যাসিফিক ডেনিমসের ২০ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা, ইভিন্স টেক্সটাইলের ১৬ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১৫ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার টাকা, ইন্দোবাংলা ফার্মার ১১ কোটি ৪ ৮৯ হাজার টাকা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১০ কোটি ৭৫ লাখ ৩২ হাজার টাকা এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮২ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com