অনলাইন ডেস্ক
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৮৫ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৪ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। কোম্পানি ২টি হলো- লিবরা ইনফিউশন এবং জেমিনি সি ফুডস। রেকর্ড ডেটের কারণে আগামী ২৬ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জেমিনি সী জেমিনি সী ফুডের স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের ঘোষিত ৭৫ শতাংশ স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বিএসইসি।
কোম্পানিটি আলোচ্য বছরে ১২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০০ শতাংশ স্টক। কিন্তু বিএসইসি ৭৫ শতাংশ স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে।
এদিকে, লিবরা ইনফিউশনের স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির লিবরা ইনফিউশনে ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বিএসইসি।
জানা যায়, কোম্পানিটি আলোচ্য বছরে ৮০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫০ শতাংশ স্টক আর বাকী ৩০ শতাংশ ক্যাশ।
Posted ০৩:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন