অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৪৪ বার পঠিত
আজ ২৬ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন সী পার্ল রিসোর্টের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১১ টাকা ১০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারদর কমেছে ১২ টাকা ৫০ পয়সা বা ৬.৬৭ শতাংশ।
আর ৪৩ টাকা বা ৭.১১ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি ৬.৫৪ শতাংশ, ইমাম বাটনের ৫.৪৪ শতাংশ, কে অ্যান্ড কিউ এর ৪.৫৫ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.২৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩.৯৪ শতাংশ, মুন্নু এগ্রোর ৩.৭০ শতাংশ এবং মুন্নু স্পুলের ৩.৪৪ শতাংশ শেয়ার দর কমেছে।
Posted ০৩:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন