|

Advertisement
×

৪ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৪০ বার পঠিত

৪ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করে প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- সিলভা ফার্মা, ইফাদ অটোস, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং বিডিকম অনলাইনের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিলভা ফার্মা : কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এ৩-” এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে “এসটি-১”। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

কোম্পানিটির ৩০ জুন, ২০২১, ২০২২ ও ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ইফাদ অটোস : কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ২” এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-২”। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

তসরিফা ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ-” এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-৩”। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বিডিকম অনলাইন : কোম্পানিটির দীর্ঘমেয়াদী হয়েছে “এএ” এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে “এসটি-২”। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com