|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৬৪ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

আজ ০৩ জানুয়ারি (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৩০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম অবস্থান করছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিজের দর ১ টাকা বা ৬.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ২০ পয়সায়।

আর তালিকার তৃতীয় স্থানে করা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর ৯০ পয়সা বা ৬.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সায়।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে- প্যাসিফিক ডেনিমসের ৫.৭৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৫.৭৪ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৫.৫০ শতাংশ, শমরিতা হাসপাতালের ৪.৭৭ শতাংশ, সি পার্ল হোটেলের ৪.৫১ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৩.৭৭ শতাংশ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ৮.৯৮ শতাংশ দর বেড়েছে।

 

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com