|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৬২ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

আজ ০৮ জানুয়ারি (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ।

আর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে- ইউনিয়ন ক্যাপিটালের ৯.৭৮ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৭১ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৮.১৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.৪০ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৭.০৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৭৭ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৬.৬৯ শতাংশ দর বেড়েছে।

 

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com