অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ প্রিন্ট ৩৮৭ বার পঠিত
ঘুরে ফিরে পতনের বৃত্তে অবস্থান করছে দেশের প্রধান শেয়ারবাজার। আজ ১৯ মার্চ দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ব্যাপক দরপতনে টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪২ শতাংশ বা ৮৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮১৪.০৯ পয়েন্ট।
অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ১৭.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৮.৩৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ২২.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০.১১ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১ টির, কমেছে ৩১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৬ কোটি ১৩ লাখ ৩৫ হাজার ৮৬৩ টি শেয়ার ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ বার হাতবদল হয়েছে।
টাকার অংকে যার বাজারমূল্য ৪৬৫ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৮ মার্চ ডিএসইতে ১৭ কোটি ১০ লাখ ৫১ হাজার ৩৬২ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৫৮৯ বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৪৮৬ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬২ শতাংশ বা ২৭৫.১৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৬৫৩.৯৬ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, কমেছে ১৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির।
আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৩ লাখ ৫ হাজার ৬১০ টাকা।
Posted ০৩:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন