নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৩ এপ্রিল ২০২৪ প্রিন্ট ৪৬৭ বার পঠিত
বাংলাদেশ এডিটরস ফোরামের দোয়া ও ইফতার মাহফিল গতকাল বুধবার রাজধানীর কাকরাইলে দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মাদ মুনীরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক আমাদের বাংলার সম্পাদক মিজানুর রহমান চৌধুরি এবং সংগঠনের সেক্রেটারি ও ডেইলি প্রেজেন্ট টাইমস এর ওমর ফারুক জালাল।
অন্যান্যদের মধ্যে আবুল বাশার হাওলাদার (ব্যাংক বীমা শিল্প), আশরাফ সরকার (দৈনিক একুশের বাণী), আওরঙ্গজেব কামাল (খুলনা বার্তা), রফিকুল ইসলাম শান্ত (দৈনিক তরুন কণ্ঠ), মুহাম্মদ ওবায়দুল হক (দৈনিক দরবার), ফজলুর রহমান জুলফিকার (দৈনিক দিনের আলো), রফিকুল ইসলাম (দপ্তর সম্পাদক), সাইফুল ইসলাম (দৈনিক বিকাল বার্তা), প্রদীপ ঘোষাল তপু (তাজা খবর), দেলোয়ার হোসেন (প্রবাসীর কথা২৪), অহিদুজ্জামান মিঞা (পাক্ষিক অর্থবিজ), আবু ফাতাহ মো. কুতুবউদ্দিন (দৈনিক চট্টগ্রাম), আফরোজা তালুকদার (দৈনিক মানবতার কণ্ঠ), রফিকুল ইসলাম কাজল (অপরাধ অনুসন্ধান), শরিফুর রহমান ভূঞা (দেশ অর্থনীতি) উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
Posted ০৯:২৯ অপরাহ্ণ | বুধবার, ০৩ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন