অনলাইন ডেস্ক
সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ প্রিন্ট ২৯৭ বার পঠিত
ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার অফিস ম্যানেজার কামারুন-নাহার-মুকুলের সেজভাই মো.শাখাওয়াত হোসেন গত ৬ এপ্রিল (শনিবার) সকাল ৭.৪৫ মিনিটে নিজবাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো.শাখাওয়াত হোসেন পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, পিরোজপুর কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
আশির দশকে সঞ্চয় অফিসার হিসেবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরে যোগদান করেন এবং ডেপুটি ডাইরেক্টর পদ থেকে ২০১৪ সালে অবসর গ্রহন করেন। তার স্ত্রী ভোলা নাজিউর রহমান কলেজের অবসরপ্রাপ্ত বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুবায়দা নাসরীন।
Posted ০৩:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন