নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ২০ মে ২০২৪ প্রিন্ট ২৩৭ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে নতুন কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে মিজানুর রহমান ।
কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান এফসিএস। তিনি বীমা কোম্পানিটির সহকারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে নিটল ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম।
মিজানুর রহমান এর আগে চতুর্থ প্রজন্মের বেসরকারি লাইফ বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
পরিসংখ্যান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মিজানুর রহমান এফসিএস ডিগ্রি অর্জন করেছেন আইসিএসবি থেকে। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে এবিআইএ ডিগ্রিও অর্জন করেছেন তিনি।
Posted ০৮:২০ অপরাহ্ণ | সোমবার, ২০ মে ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com