বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বুধবার, ২৬ জুন ২০২৪   প্রিন্ট   ২১৯ বার পঠিত

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৬ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসেন।
এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান তাবিদ আউয়াল এবং পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মাদ আব্দুল আউয়াল, মোহাম্মাদ আব্দুল মালেক, নাসির লতিফ, সৈয়দ মোহাম্মাদ জান, তাজওয়ার এম আউয়াল, নিগার জাহান চৌধুরী, এন ইয়াহিয়া, এ.এস.এম. মহিউদ্দিন মোনেম; স্বতন্ত্র পরিচালক মোহাম্মাদ জামালউদ্দিন, এইচ নাহার, মাহাবুব আনাম এবং কোম্পানির উপদেষ্টা মো. রেজাউল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ্ আল-মনজুর (এসিআইআই), চীফ ফিন্যান্সিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল, কোম্পানি সচিব সৈয়দ আনিসুল হক সহ শেয়ারহোল্ডারবৃন্দ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হন।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির গ্রস প্রিমিয়াম ২৩ কোটি ২৬ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ২৩৪ কোটি ১৫ লাখ টাকা হয়েছে, যা ২০২২ সালে ছিল ২৫৭ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ১২০ কোটি ৬০ লাখ টাকা, যা আগের বছর ছিল ১৩৬ কোটি ৮৪ লাখ টাকা। তবে সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটি অবলিখন মুনাফা কিছুটা কমেছে। আলোচ্য বছরে অবলিখন মুনাফা দাঁড়িয়েছে ৩৪ কোটি ১১ লাখ টাকা, যা আগের বছর ছিল ৩৭ কোটি ৯৭ লাখ টাকা। পাশাপাশি দাবির পরিশোধের পরিমাণ আগের চেয়ে কিছুটা বেড়েছে। আলোচ্য বছরে দাবি পরিশোধ করেছে ৩৭ কোটি ৮৭ লাখ টাকা, যা আগের বছর ছিল ২৬ কোটি ১৭ লাখ টাকা।
আলোচ্য বছরে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩৪ কোটি ৯ লাখ টাকা, যা ২০২২ সালে ছিল ৬০৭ কোটি ১৯ লাখ টাকা এবং শেয়ারহোল্ডার ইক্যুয়িটির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৭ কোটি ৪ লাখ টাকায়, যা আগের বছর ছিল ৩৮৭ কোটি ৪ লাখ টাকা।
বিদায়ী বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০২২ সালের তুলনায় কমেছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ৫.৩৬ টাকা, যা আগের বছর ছিল ৫.৬৫ টাকা এবং এনএভি দাঁড়িয়েছে ৫৮.৯৭ টাকা, যা ২০২১ সালে ছিল ৫৯.০১ টাকা। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পর্যালোচনান্তে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাসসহ সর্বমোট ২৭ শতাংশ লভ্যাংশ সভায় উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অন্যান্য আলোচ্যসূচির সাথে অনুমোদন করা হয়।

Facebook Comments Box

Posted ০৭:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com