|

Advertisement
×

লভ্যাংশ দিবে না সিএপিএম ইউনিট ফান্ডের ট্রাস্টি

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৬ বার পঠিত

লভ্যাংশ দিবে না সিএপিএম ইউনিট ফান্ডের ট্রাস্টি

সিএপিএম পরিচালিত সিএপিএম ইউনিট ফান্ডের ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) ইউনিটপ্রতি কোন লভ্যাংশ অনুমোদন দেয়নি।

আজ রোববার (২৯ নভেম্বর) বিজিআইসির সভাকক্ষে অনুষ্ঠিত ট্রাস্টি সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে ফান্ডটির মোট নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ক্রয়মূল্যভিত্তিক ১০ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার ৭৬৪ টাকা এবং বাজারমূল্যভিত্তিক ৯ কোটি ৮০ লাখ ২১ হাজার ৪১৪ টাকা।

অভিহিত মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ক্রয়মূল্যে ১০৫ টাকা ৬০ পয়সা এবং বাজারমূল্যে ৯৭ টাকা ২৩ পয়সা। একই সময়ে ফান্ডটির নিট মুনাফা হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার ১১৫ টাকা। আর ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৯ টাকা ৩৪ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com