Ad
x

রূপালী লাইফের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৪৯ বার পঠিত

রূপালী লাইফের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১২% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ।

কোম্পানির প্রধান কার্যালয়ে বুধবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত ১৯০তম বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ জামিল মতিন। পরিচালনা পর্ষদের সদস্যগণ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান হিসাব কর্মকর্তা এবং কোম্পানি সচিব সভায় অংশগ্রহণ করেন। সভায় ২০২৩ সনের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয় এবং শেয়ার হোল্ডারদের জন্য ১২% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। আগামী ২৬ সেপ্টেম্বর রেকর্ড ডেট এবং ৩০ অক্টোবর ২০২৪ তারিখে কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভার দিন নির্ধারণ করা হয়।

Facebook Comments Box

Posted ০৫:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com