Ad
x

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   প্রিন্ট   ৯ বার পঠিত

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ৫০ কোটি ২৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের লেনদেন হয়েছে ৪৬ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকার। ৩২ কোটি ৩৫ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, আইটি কনসালটেন্টস লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড , বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৩:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com