অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ প্রিন্ট ১৭৯ বার পঠিত
আজ ২৮ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ২০ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, এক্সপ্রেস ইন্সুরেন্স, বিচ হ্যাচারি, আল-আরাফা ইসলামী ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আজ পাঁচ আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ১৭ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির ৪ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এক্সপ্রেস ইন্সুরেন্সের ৩ কোটি ৮৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৫১ লাখ ৩০ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আল-আরাফা ইসলামী ব্যাংকের ২ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ২ কোটি ৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৬:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com