নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ৩০৭ বার পঠিত
বীমা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ইতিমধ্যে দেশের কয়েকটি কোম্পানি বীমায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এর সফল প্রয়োগে চ্যালেঞ্জ রয়েছে। এর কারণ, আমাদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল থাকলেও খাত সম্পর্কে তাদের জ্ঞান নেই। যেটি বীমায় প্রযুক্তির সফল প্রয়োগের জন্য অপরিহার্য।
এছাড়া প্রাথমিকভাবে এআই’র প্রয়োগ অনেকটা ব্যয়বহুল। এমনিতেই আমাদের বীমা খাতে ব্যবস্থাপনা ব্যয় অনেক বেশি। তবুও সম্মিলিত প্রচেষ্টায় এই ব্যয়কে গ্রহণযোগ্য সীমার মধ্যে নিয়ে আসতে হবে। এবং প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বীমার ইতিবাচক ভাবমূর্তি ফিরিয়ে আনতে প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে।
এছাড়া যেসব কোম্পানিতে অভ্যন্তরীণ নিরীক্ষা নেই তাদের এটি চালু করা উচিৎ। এতে সুফল রয়েছে। আমাদের আন্ডাররাইটিংও যথাযথ হওয়া দরকার। এসব বিষয় নিয়ে নিয়ন্ত্রক সংস্থারও কাজ করার ক্ষেত্র রয়েছে বলে মনে করি।
Posted ০২:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com