Ad
x

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৯১ কোটি টাকার বেশি লেনদেন

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ২৪৮ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

বিদায়ী সপ্তাহে (১৯-২৩ জানুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- এডিএন টেলিকম, এসিআই, কহিনুর কেমিক্যাল, লাভেলো আইস্ক্রিম, মিডল্যান্ড ব্যাংক, বিচ হ্যাচারি, এক্সপ্রেস ইন্স্যরেন্স, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং রিলায়েন্স ওয়ান।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৯১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে এডিএন টেলিকমের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৫ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১০৪ টাকা ৪০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ এসিআই লিমিটেডের ১৮ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৪৯ টাকা ৪০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ কহিনুর কেমিক্যালের ১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫৬১ টাকা ২০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ৭ কোটি ৫২ লাখ ৩০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৬ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৪ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৩ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা এবং রিলায়েন্স ওয়ানের ২ কোটি ৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০১:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com