অনলাইন ডেস্ক
রবিবার, ০১ জুন ২০২৫ প্রিন্ট ২৬৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু এবং স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯ মে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ব্যাংকের ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়।
সূত্রে জানা গেছে, ইউসিবি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে, অর্থাৎ বিদ্যমান প্রতি দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার দেওয়া হবে। প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
একই সভায় ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ সমপরিমাণ নতুন শেয়ার একটি স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে বিক্রির নীতিগত সিদ্ধান্তও গৃহীত হয়েছে। সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে দর-কষাকষির মাধ্যমে এসব শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে। বিষয়গুলো চূড়ান্ত হলে বিস্তারিত তথ্য বাজারকে জানানো হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com