সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

১১ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ২৮ জুলাই ২০২৫   প্রিন্ট   ৩২১ বার পঠিত

২২ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭০ পয়সা। গত বছর একই সময়ে ৬৮ পয়সা আয় হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৩৩ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ০৯ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৩১ পয়সা।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ৩৫ পয়সা আয় হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৯৮ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ০৫ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩ টাকা ২০ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৭৮ পয়সা।

এনআরবিসি ব্যাংক : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে দশমিক তিন পয়সা। গত বছর একই সময়ে ২৯ পয়সা আয় হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৮ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৭৩ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৮ টাকা ৩৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ১২ টাকা ৫২ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৬৭ পয়সা।

ইস্টার্ন ব্যাংক : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ১১ পয়সা আয় হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ২ টাকা ২০ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ২ টাকা ২ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ১২ টাকা ৭৯ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৭১ পয়সা।

ইসলামিক ফাইন্যান্স : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৪৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৭৬ পয়সা লোকসান হয়েছিল। প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ছিল ২ টাকা ৩৮ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৫ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৮৬ পয়সা।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২০ পয়সা। অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫১ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৭৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৪ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ১৪ পয়সা।

রবি আজিয়েটা : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২১ পয়সা। অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৪ টাকা ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৩১ পয়সা।

ইসলামিক ফাইন্যান্স : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৭৬ পয়সা। অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ১ টাকা ৭ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ২ টাকা ৩৮ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৫ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ৮৬ পয়সা।

সিটি ইন্স্যুরেন্স :  দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮৯ পয়সা আয় হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৭৪ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৯৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪২ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৪৭ পয়সা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮ পয়সা। গত বছর একই সময়ে ৪৩ পয়সা আয় হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১২ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৮২ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৩৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ৬ টাকা ৪৬ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৭৪ পয়সা।

আইপিডিসি ফাইন্যান্স :   দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৮ পয়সা। গত বছর একই সময়ে ২১ পয়সা আয় হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ২৫ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮ টাকা ৫৩ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৯ টাকা ২৯ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৭৯ পয়সা।

Facebook Comments Box

Posted ০৮:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com